বিশেষ প্রতিনিধিঃ জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম. এ জলিল এর পিতা সরকারী অবসরপ্রাপ্ত কর্মচারী আঃ জব্বার (৯৬) ৫ এপ্রিল রাতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ ৬ এপ্রিল বাদ জহুর মুন্সীপাড়া সংলগ্ন রেলওয়ে ঈদ গাহ্ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক, বাংলাদেশ বেতার ও আরটিভি নেত্রকোণা জেলা প্রতিনিধি আলহাজ্ব এম. মুখলেছুর রহমান খান গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
Leave a Reply