কেন্দুয়া প্রতিনিধি ঃনেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশা ও চোরাই পথে আসা ভারতীয় কম্বলবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. পিয়াস মিয়া (২৩) নামে এক অটোরিকশাচালক ২৪ জুলাই রোজ শুক্রবার নিহত হয়েছে। এ ঘটনায় বিল্লাল হোসেন (৩০) নামে আরও একজন গুরুতর আহত হন।,
স্থানীয় ও পুলিশ সুত্র জানা যায় কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর মোড় এলাকায় অটোরিকশা ও চোরাই পথে আসা ভারতীয় কম্বলবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিয়াস নিহত হয় ।পিয়াস কেন্দুয়া উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা। ,
কেন্দুয়া উপজেলার পেমই তদন্ত কেন্দের ইনচার্জ সিদ্দিক হোসেন জানান, মরদেহ উদ্ধার ও ভারতীয় কম্বলসহ পিক-আপটি জব্দ ও চালক এবং হেলপারকে আটক করা হয়েছে।
Leave a Reply