সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
খালিয়াজুরীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকাসহ মালামাল আটক ।। জরিমানা   নেত্রকোনায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের শিক্ষা উপকরন বিতরন ও চিকিৎসা সেবা বিষয়ক সভা    মুক্তিযোদ্ধা জব্বার আনছারীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহনগঞ্জে অক্টোবর মাসের আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত নেত্রকোণায় স্ত্রীর মামলায় ইউপি সচিব কারাগারে হাওরের প্রাণ শামুক-ঝিনুক নিধন বন্ধের দাবিতে মদনে মানবন্ধন নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের  মতবিনিময় সভা নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিন্টুর  মাতৃ বিয়োগ নেত্রকোনায় ৪৪ পিস ট্যাবলেটসহ   আটক-২।। মাদকবিরোধী অভিযানের দাবি এলাকাবাসীর

ড্যানী বিআইডব্লিউটিসির চেয়ারম্যান নিযুক্ত

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩৬ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ টি এম আব্দুল বারী ড্যানী। বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার তিনি বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন। রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত দায়িত্বে থাকা চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এটিএম আব্দুল বারী ড্যানীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিআইডব্লিউটিসির পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ টি এম আব্দুল বারী ড্যানী ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক (সম্মান) এবং ১৯৯৪ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার কৃতি সন্তান ড্যানী  ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২৪ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

১৯৭১ সালের ১ মার্চ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এ টি এম আব্দুল বারী ড্যানী। তাঁর বাবা মোহাম্মদ ইব্রাহিম তালুকদার এবং মা জহুরা বেগম। তাঁর স্ত্রী ফারজানা বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক। এই দম্পতির ২ সন্তান রয়েছে। এটিএম আব্দুল বারী ড্যানীর দায়িত্বশীল ও সঠিক পরিচালনার মাধ্যমে বিআইডব্লিউটিসির কাজে গতি সঞ্চার হবে বলে মনে করছেন সচেতনমহল।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd