বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সভাপতিকে বরণ করল মোহনগঞ্জ পাইলট স্কুলের শিক্ষার্থীরা নেত্রকোনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনন্য ব্যক্তিত্ব অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক এমপি মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট।। সরকারি নির্দেশে অপসারণ শুরু বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড্যানী’র শাহ্ সুলতান (রহ.)  মাজার ও মা-বাবার কবর জিয়ারত কেন্দুয়ায় যুবলীগ নেতার লাইসেন্সে বিএডিসির সার-বীজ বিক্রির অভিযোগ মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি পূর্বধলায় রুক্কু মিয়াকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আবশ্যক নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২

সভাপতিকে বরণ করল মোহনগঞ্জ পাইলট স্কুলের শিক্ষার্থীরা

মোঃ কামরুল ইসলাম রতন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩৩ পঠিত

মোঃ কামরুল ইসলাম রতন, মোহনগঞ্জ প্রতিনিধি:  নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের   মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এডহক কমিটির মনোনীত সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি কে ফুল দিয়ে বরণ করে। ১৩ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনির্বাচিত এডহক কমিটির সভাপতির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

পরে সভাপতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষার্থীদের এমন আন্তরিকতায় নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে।

প্রধান শিক্ষকের কক্ষে সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকাদের কে নিয়ে নব মনোনীত এডহক কমিটির সভাপতি  এক মত বিনিময় সভা করেন। এতে প্রধান শিক্ষক মমতাজ জাহান, সহকারী প্রধান শিক্ষক রোকেয়া আলম রুনা , পৌর বিএনপি সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস দোহা, নুরুল মোমেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুজ্জামান ফরিদ, আব্দুল্লাহ আল মামুন,  ৯ নং ওয়ার্ড নেতা খোকন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমু্শ সাদী অপু, পৌর ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd