রাকিব মিয়া,কলমাকান্দা প্রতিনিধি ঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ,নেত্রকোনা-১ (কলমাকান্দা- দুর্গাপুর ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বাবনী সেতুর পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন । ,
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গাছ শুধু গাছ নয়, এটি একটি জীবন। যারা গাছগুলো উপড়ে ফেলেছে, তাদের খুঁজে বের করে দায়িদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছ রোপনের লক্ষ পুরনের জন্য স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগেও গাছ লাগানোর আহবান জানান ডেপুটি স্পিকার ।,
২৮ আগস্ট রোজ শুক্রবার নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বাবনী সেতুর পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলানোর জায়গায় পুনরায় গাছ লাগানোর সময় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা পরিষদ প্রশাসক নুরুজ্জামান নুরু, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা,কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, এন.এম. আব্দুল্লাহ আল মামুন, থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমানসহ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।,
উল্লেখ্য গত ২৫ আগস্ট রাতে উপজেলার বাবনী সেতুর সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি চারা ভেঙেও ফেলা হয়।
Leave a Reply