বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের ভূমিকা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা ১০ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পূর্বধলা থানার আয়োজনে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশবৃন্দ।
কর্মশালায় আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের দায়িত্ব ও করণীয়, স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ, তথ্য সংগ্রহ এবং পুলিশকে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। পরে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁরা দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। পুলিশ সুপার এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কর্মশালার শেষে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার ৯ নম্বর খলিশাউড় ইউনিয়নের গ্রাম পুলিশ মো. আহাদ আলীকে বিশেষ পুরস্কার দেয়া হয়।
Leave a Reply