মোহনগঞ্জ সংবাদদাতা ঃ নেত্রকোণার মোহনগঞ্জে দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের ১৫ সেপ্টেমম্বর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।,
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, বিশেষ অতিথি ছিলেন মোহনগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান আলম খান, সাধারণ সম্পাদক আ.ফ.ম. আল মামুন ।,
অন্যান্যদের মধ্যে মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান, সহকারী প্রধান শিক্ষক রোকেয়া আলম, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল জিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আছহাব উদ্দিন খোকন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান খান ও সঞ্চলনায় প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফ আলী।
Leave a Reply