কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি : নেত্রকোনা জেলার সদর উপজেলার চল্লিশা বাংলা বাইপাস সড়কে কুনিয়া এলাকায় নতুন একটি বাজার স্থাপিত হয়েছে । উক্ত বাজারটি সপ্তাহে দুইদিন শুক্র ও মঙ্গলবার বসে থাকে । এলাকাবাসি সূত্রে জানা যায় নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে কুনিয়া বাইপাস সংলগ্ন, কুনিয়া বাইপাস বাজার নতুন করে স্থাপিত হয়েছে।,
উক্ত বাজারে টাটকা শাকসবজি, মাছ মুরগিসহ বিভিন্ন দ্রব্যাদি ক্রয় বিক্রয় করা হয়। রৌহা, মেদনি, মৌগাতী ইউনিয়ন ও পৌর এলাকার ক্রেতা বিক্রেতাগনের সমাগম ঘটে বাজারে। ভবিষ্যতে বাজার আর ও সম্প্রসারণ ও গরুর বাজারের ব্যবস্থা করা হবে জানানো হয়।
Leave a Reply