মোহাম্মদ হাবিবুল্লাহ খালিয়াজুরী প্রতিনিধি । নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকা সহ মালামাল আটক করে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের আসাদপুর ফেরিঘাটের চলতি ধেনু নদীতে অবৈধভাবে সোমবার বালু উত্তোলনের সময় গোপন সংবাদ এর ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে মেন্দিপুর ইউনিয়নের নূরালীপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মোঃ আনোয়ার হোসেন কে নৌকা ও মালামাল সহ আটক করে থানায় নিয়ে আসে। ,
আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত থাকার কথা স্বীকার করে এবং নিজেকে অপরাধী স্বীকার করায় খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে। খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানান জনস্বার্থে এ অভিযান নিয়মিত চালু থাকিবে। উল্লেখ্য যে, ১৫০০০০/- এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থ দন্ড আদায় শেষে মুচালেখা নিয়ে আনোয়ার হোসেন কে নৌকা ও মালামাল সহ ছেড়ে দেওয়া হয়।
Leave a Reply