শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে লুট হওয়া   বাঁধের সিসি ব্লক ৮০ ভাগ উদ্ধার নেত্রকোনায়  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  উদ্বোধন কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস ।। ১১১  শিক্ষার্থী সংবর্ধিত মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে      এডহক কমিটির সভাপতি বরণ মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের সিসি ব্লক লুট।। ফেরত শুরু খালিয়াজুরীতে  বিএনপির প্রতিষ্টা বার্ষিকী পালিত মোহনগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কলমাকান্দায় গাছ উপড়ে ফেলার মামলায়  গ্রেপ্তার-৩ নেত্রকোণায় আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

করোনার দশম টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৬১৭ পঠিত

করোনাভাইরাসের দশম টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এই অনুমোদন দেওয়া হয়।

টিকাটির নাম নোভাক্সোভিড। যেটাকে এর আগে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) মূল্যায়ন শেষে অনুমোদন দিয়েছিল। এই টিকাটিও তৈরি করেছে নোভাভ্যাক্স ও সিইপিআই (কোয়ালিশন ফর দ্য এপিডেমিক প্রিপ্রেয়াডনেস ইননোভেশন্স)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগে এই টিকার অনুমোদন দেয় ইউরোপিয়ান ইউনিয়ন। ইইউ’র অনুমোদন পাওয়া পঞ্চম টিকা নোভাক্সোভিড।

গেল ১৭ ডিসেম্বর নোভাভ্যাক্সকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় হু। এ বিষয়ে হু বলেছে, ‘নোভাভ্যাক্স ও নোভাক্সোভিড একই প্রযুক্তি ব্যবহারে উৎপাদিত টিকা। দুটি টিকাই রেফ্রিজারেটরে ২ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়।’

নোভাক্সোভিডের বিষয়ে ইএমএ বলেছে, ‘এটা প্রোটিন ভিত্তিক টিকা এবং এটা ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। এই টিকা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর টিকাদান কর্মসূচিকে সহায়তা করতে পারবে। বিশেষ করে করোনার কঠিন সময়ে।’

এই টিকা মানবদেহকে এমনভাবে প্রস্তুত করে যাতে করোনার বিরুদ্ধে লড়াই করে সেটাকে পরাজিত করতে পারে। অর্থাৎ ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে এটি করোনার বিরুদ্ধে কাজ করে। এছাড়া ল্যাবরেটরিতে তৈরি করে এই টিকায় এমন এক প্রোটিন ব্যবহার করা হয়েছে যেটা করোনার স্পাইকে প্রোটিনের উপরিভাগে থাকে।

তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd