শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি বাবুর উপর হামলা।। ক্ষুব্ধ নেত্রকোণার সাংবাদিকরা মদনে  পুলিশের উপর হামলার ঘটনায় ছাত্রদলের সভাপতি   বহিষ্কার ।। আটক নেত্রকোণায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত খালিয়াজুড়িতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ পূর্বধলার নতুন ইউএনও শফিকুল ইসলাম নেত্রকোণায় শহীদ  জিয়ার   শাহাদাত বার্ষিকী পালিত দুর্গাপুরে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক   নেত্রকোণায় কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোণা পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা মদন উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুম

কেন্দুয়ায় অগ্নিকান্ডে বসতঘরসহ তিন ঘর পুড়ে ছাই

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪১৯ পঠিত

কেন্দুয়া সংবাদদাতা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দলপা ইউনিয়নের ইটাউতা গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বসতঘরসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া অগ্নিকান্ডে দুইটি গরু দগ্ধ হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ইটাউতা গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল শনিবার সকালে দলপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অল-ইন্ডিয়া রেডিওর শিল্পী বাউল সাধক প্রয়াত আব্দুল মজিদ তালুকদারের বাড়িতে গোয়ালঘরের ধোঁয়া থেকে এ অগ্নিকান্ডে সূত্রপাত ঘটে।

পরে গ্রামের লোকজন অনেক চেষ্টার করে আগুন নিয়ন্ত্রনে আনেন। গ্রামটির বাসিন্দা টিভি ও বেতার শিল্পী আবুল বাসার তালুকদার জানান, আগুনে আমার চাচাতো ভাই সামাদ, আহাদ মিয়া ও আবু লায়েছ মিয়ার ৩টি ঘর, আসবাবপত্রসহ মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

এছাড়া ২ টি গরু অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আছে। এ অগ্নিকান্ডে ঘটনায় অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd