শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

নেত্রকোনা- ৪ আসনে সাজ্জাদুল হাসান নির্বাচিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৬ পঠিত

মোহনগঞ্জ সংবাদদাতা : ১৬০ নেত্রকোণা (মোহনগঞ্জ, মদন খালিয়াজুড়ী)  আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান নৌকা প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। গত ৭ জানুয়ারী  রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ এক প্রেসিং ব্রিফিংয়ে এই ফলাফল ঘোষণা করেন ।

সাজ্জাদুল হাসানের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট লিয়াকত আলী খান  জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকে ৫ হাজার ৭শত ১৯ ভোট পেয়েছেন। এছাড়াও এই আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান মশাল প্রতীকে ৬৪৩ ভোট পেয়েছেন, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী  সোনালী আঁশ প্রতীকে আল মামুন পেয়েছেন ১৭১৫ ভোট।

এই আসনে মোট ভোটার ৩, ৪৯, ৬৬৬ জন । পুরুষ ভোটার ১,৭৬,৬৮৯ জন , নারী ভোটার ১,৭২, ৯৬৫ জন , হিজড়া ভোটার ১২ জন । সাজ্জাদুল হাসান গত উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে দুবার এমপি নির্বাচিত হয়েছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd