রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
   মুক্তিযোদ্ধা জব্বার আনছারীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহনগঞ্জে অক্টোবর মাসের আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত নেত্রকোণায় স্ত্রীর মামলায় ইউপি সচিব কারাগারে হাওরের প্রাণ শামুক-ঝিনুক নিধন বন্ধের দাবিতে মদনে মানবন্ধন নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের  মতবিনিময় সভা নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিন্টুর  মাতৃ বিয়োগ নেত্রকোনায় ৪৪ পিস ট্যাবলেটসহ   আটক-২।। মাদকবিরোধী অভিযানের দাবি এলাকাবাসীর পিএসসির নতুন সদস্য হলেন  পূর্বধলার  মেয়ে  শামীমা সুলতানা কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩

কেন্দুয়া সরকারি কলেজে পরীক্ষার সময়সূচী আকস্মিক পরিবর্তন : বিপাকে পরীক্ষার্থীরা

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৮ পঠিত

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজে বিএম শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচী আকস্মিক পরিবর্তন করায় বিপাকে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকেরা । জানা যায়, সোমবার সকাল ১০টায় বিএম এর পরীক্ষা হওয়ার কথা ছিলো । পরীক্ষার্থীরা যথা সময়ে গিয়ে হাজিরও হোন । কিন্তু পরীক্ষা কর্তৃপক্ষ জানিয়ে দেন, পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১টায় । এতে করে পরীক্ষার্থী ও অভিভাবকেরা বিপাকে পড়েন ।

একজন পরীক্ষার্থী বলেন, হঠাৎ করেই সময় পরিবর্তন করায় একটু সমস্যা হয়ে গেলো । যে প্রস্তুতি নিয়ে এবং স্পীড নিয়ে পরীক্ষা দিতে এসেছিলাম, তা অনেকাংশেই বাধাগ্রস্ত হলো । অভিভাবকদের একজন বলেন, এই পরিবর্তনের প্ল্যানটা আগে করলেই ভালো হতো । এই সময় পরিবর্তনটা ছেলে -মেয়েদের মানসিক চাপ সৃষ্টি করবে ।

বিএম এর শিক্ষক ও পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আতাউর রহমান মুঠোফোনে বলেন, আমাদের ভবন সংকটের জন্যে এই সমস্যাটা হয়েছে । জেনারেল শিক্ষার্থীদেরও পরীক্ষা রয়েছে । তিনি আরো বলেন, পরীক্ষার সময় পরিবর্তনের নোটিশ আগে জানিয়ে দেওয়া সম্ভব হয়ে উঠেনি । এ বিষয়ে কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদে থাকা দায়িত্ব পালনকারী ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ আব্দুল মালেক মুঠোফোনে জানান, জেনারেলের পরীক্ষা থাকায় সময়সূচি পরিবর্তন করা হয়েছে । তবে সবকিছু এখন স্বাভাবিক আছে ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd