শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

আটপাড়ায় ইউরোপীয়ন পর্যবেক্ষক দলের সাথে ইউএনও”র মতবিনিময় সভা

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫০৪ পঠিত

আটপাড়া প্রতিনিধি ঃ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি  আটপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপ্রস্তুতি, নির্বাচনী পরিবেশ, প্রশাসনিক প্রস্তুতি ও সার্বিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহনুর রহমান। এ সময় তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের অবহিত করেন।

পাশাপাশি গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও নির্বাচনকালীন সংবাদ পরিবেশনার বিষয়েও আলোচনা হয়। সভায় উপস্থিত ইউরোপীয় ইউনিয়নের দুইজন দীর্ঘমেয়াদী নির্বাচন পর্যবেক্ষক হলেম প্যাট্রিসিয়া ক্যাভানাঘ, দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক (পর্তুগাল নাগরিক) এবংকার্লগ গুয়েরেইরো, দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক (বেলজিয়াম নাগরিক)। পর্যবেক্ষকগণ নির্বাচনী প্রক্রিয়ায় প্রশাসনের ভূমিকা, ভোটারদের অংশগ্রহণ ও সার্বিক পরিবেশ নিয়ে আগ্রহ প্রকাশ করেন এবং নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা বিনিময় করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd