মোহনগঞ্জ প্রতিনিধি কামরুল ইসলাম রতনঃ নেত্রকোনা- ৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সম্মানিত সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি ও সাবেক রাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন- একাত্তরের তুলনা একাত্তরই। আর চব্বিশের তুলনা চব্বিশই। চব্বিশ আর একাত্তর এক নয়। আমরা একাত্তর এবং চব্বিশকে সম্মান করি। তিনি বলেন, আমরা ক্ষমতায় আসলে দেশে অনেক উন্নয়ন করবো। কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করব।
আগামী নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি ধানের শীষে ভোট ও দোয়া প্রার্থনা করে বলেন, আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। মোহনগঞ্জ আলী উছমান শিশু পার্কে ৮ ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন সভাপতিত্ব করেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের পরিচালনায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ, নেত্রকোণা জেলা শাখার সভাপতি মুফতি মোঃ তাহের কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক মাসুম, সাবেক সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক সম্পাদক টিপু সুলতান, সাবেক সম্পাদক মিহির গোস্বামী, জমিয়ত নেতা মাওলানা আমীর আহমেদ, মাসুম আহমেদসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply