আবুল কালাম, বিশেষ প্রতিনিধিঃ ঢাকাস্থ নেত্রকোণাবাসীদের সংগঠন নেত্রকোণা ডেভেলপমেন্ট ফোরাম ঢাকার উদ্যোগে কাকরাইলস্থ আইডিইবি ভবন মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা, ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান ৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি অধ্যক্ষ ড. মুফতি আবু ইউছুফ খান-এর সভাপতিত্বে এবং ফোরামের সেক্রেটারি এমদাদুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা জামায়াতের আমীর সাদেক আহমদ হারিছ এবং নেত্রকোণা-৫ পূর্বধলা আসন থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ-সদস্য মাছুম মোস্তফা প্রমূখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফোরামের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনকে গতিশীল, গণমূখী ও কার্যকর করার জন্য পরামর্শ প্রদান করেন। সাদেক আহমদ হারিছ, তাঁর বক্তব্যে ফোরামের সদস্যদের নেত্রকোণার নিজ নিজ এলাকায় সময় দেওয়া এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
জাতীয় সংসদ-সদস্য মাছুম মোস্তফা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা এলাকার জনগণ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে বিপুল সমর্থন জানিয়েছে। নেত্রকোণা জেলায় ভবিষ্যতে এই সমর্থন আরও বাড়ানোর জন্য ফোরামের সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান। নবনির্বাচিত সংসদ সদস্যকে ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
তাছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রাণবন্তকর এই অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্য থেকে উপস্থিত ছিলেন নেত্রকোণা জামায়াতের সহকারী সেক্রেটারি জহিরুল ইসলাম, ময়মনসিংহ মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল-হেলাল তালুকদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোণা জেলার সভাপতি কামাল উদ্দিন, আদর্শ শিক্ষক ফেডারেশন নেত্রকোণা জেলার সভাপতি খায়রুল কবীর নিয়োগী, মিশন হসপিটালের এমডি এসএম আল-আমিন, নেত্রকোণা জেলা ছাত্রশিবিরের সভাপতি তারিখুজ্জামান তৌহিদ এবং আবুল হাশেম প্রমূখ।
ফোরামের সহ-সভাপতি হাবিবুর রহমান, আব্দুল মতিন, যুগ্ন সম্পাদক আবু ইসহাক ভূঁইয়া, মুতাসিমুল করিম, মোবারক হোসাইন খান, কোষাধ্যক্ষ আব্দুশ শাকুর আলম, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার প্রমূখ। ফোরামের সাধারণ সদস্য-সহ মেহমানবৃন্দের অংশগ্রহণে উক্ত অনুষ্ঠানটি সফল হয়েছে বলে আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply