বিশেষ প্রতিনিধিঃ আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এ প্রতিপাদ্যে নেত্রকোণায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন ৮ মার্চ রোজ রবিবার নেত্রকোনা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, আরডিসি ইফরিত সাদিয়া লিসা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুর রউফ সরকার, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম.মুখলেছুর রহমান খান, নারী প্রগতির কর্মকর্তা মৃণালকান্তি, নারী নেত্রী কহিনুর বেগম, তাহেজা বেগম, ফারহানা নিলুসহ বিভিন্ন এনজিও কর্মী ও নারী নেত্রীগণ।
এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, নারীরা নিজেদেরকে যোগ্য ও দক্ষ করে তৈরির মাধ্যমে সমাজ ও পরিবারে তাদের অবস্থান সম্মানজনক পর্যায়ে নিতে পারে। সভায় নারীদের অধিকার সুরক্ষা ও আদায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অংশীজনেরা।
Leave a Reply