বিশেষ প্রতিনিধিঃ দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা শহরসহ উপজেলাগুলোতে মশার বংশ বিস্তার রোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযানসহ সচেতনতা বাড়াতে কর্মসূচি শুরু হয়েছে। ১৪ র্মাচ জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে সচেতনতা র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পৌরভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের এমপি ডাঃ মোঃ আনোয়ারুল হক।
পরে জেলা শহরে শুরু হয় পরিস্কার – পরিচ্ছন্ন অভিযান। এসময় রাস্তার পাশে থাকা ময়লা,আবর্জনা, ঝোপঝাড় কাটা ছাড়াও জমে থাকা পানি অপসারণ করা হয়। এতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারসহ বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতা- কর্মী, স্কাউট সদস্য,সেচ্ছাসেবীরা অংশ নেন।
Leave a Reply