শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে লুট হওয়া   বাঁধের সিসি ব্লক ৮০ ভাগ উদ্ধার নেত্রকোনায়  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  উদ্বোধন কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস ।। ১১১  শিক্ষার্থী সংবর্ধিত মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে      এডহক কমিটির সভাপতি বরণ মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের সিসি ব্লক লুট।। ফেরত শুরু খালিয়াজুরীতে  বিএনপির প্রতিষ্টা বার্ষিকী পালিত মোহনগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কলমাকান্দায় গাছ উপড়ে ফেলার মামলায়  গ্রেপ্তার-৩ নেত্রকোণায় আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের তালা ভেঙে  চুরি 

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৪৭ পঠিত

মোঃ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি  প্রতিনিধি: নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের তালা ভেঙে ২৮ মার্চ  রাতে চুরির ঘটনা ঘটেছে  বলে স্বাস্থ্য সেবা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত থাকা ফার্মাসিস্ট মামুনুর রশিদ জানিয়েছেন। জানা যায় ফার্মাসিস্ট মামুনুর রশিদ ২৮ শে মার্চ নিয়মিত অফিস করে বিকালে  অফিস তালবদ্ধ করে চলে যান। পরদিন ২৯ শে মার্চ  সকাল ৯ঃ০০ টার সময় তিনি অফিসে এসে দেখেন, অফিসের প্রথম দরজার থালা ভাঙ্গা, ভিতরে ঢুকে দেখেন বিভিন্ন  আলমারির তালা ভেঙ্গে আসবাবপত্র, ঔষধপত্রসহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। এর মধ্যে রয়েছে একটি  জেনারেটর, একটি সোলার সিস্টেম ব্যাটারি, কয়েকটি সিলিং ফ্যানসহ প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জামাদি । প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে তিনি দাবি করেন।

খালিয়াজুড়ি  উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিম জানান, মেন্দিপুর ইউনিয়নে আমাদের  উপস্বাস্থ্য কেন্দ্রের কোন ঘর না থাকায়, আমরা পরিবার পরিকল্পনা অফিসের দুইটি রুম ব্যবহার করে থাকি। জরুরী ভিত্তিতে আমাদের পৃথক একটি অফিস প্রয়োজন।  এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

খালিয়াজুরী উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএমএস তৌকির আহমদ জানান, এখানে নিরাপত্তা প্রহরীসহ ৪ টি পদ শুন্য থাকায়, শুধু একজন আয়া দিনের বেলায় কর্মরত থাকে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে। মেন্দিপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহন তালুকদার খালিয়াজুড়ি  থানায় অভিযোগ করেছে।

উক্ত বিষয়ে খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, আমি বিষয়টি অবগত হয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অত্র অফিসে নিয়োজিত থাকা ফার্মাসিষ্ট মামুনুর রশিদ ৩০ শে মার্চ থানায় অভিযোগ করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd