বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় হঠাৎ  বিদ্যালয় পরিদর্শনে এমপি হিলালী ।। রেজিস্টারে স্বাক্ষর থাকলেও স্কুলে নেই শিক্ষিকা মোহনগঞ্জে প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোণায় অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ কেন্দুয়ায় একরাতে ১০ গরু চুরি ।। রাস্তার পাশ থেকে  মৃতগরু উদ্ধার কলমাকান্দায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প খালিয়াজুড়িতে একই দিনে বজ্রপাতে নিহত ৩ কেন্দুয়ায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শহিদ মিয়ার  বসতঘর নেত্রকোণায় খাল খনন উদ্বোধন করলেন ডেপুটি স্পীকার কায়সার কামাল

কেন্দুয়ায় হঠাৎ  বিদ্যালয় পরিদর্শনে এমপি হিলালী ।। রেজিস্টারে স্বাক্ষর থাকলেও স্কুলে নেই শিক্ষিকা

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭৪ পঠিত

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধীন চিরাং ইউনিয়নের বানিয়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ৪ মে আকস্মিক পরিদর্শনে যান নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। পরিদর্শনকালে ৬ জন শিক্ষকের স্থলে ৪ জনকে উপস্থিত পাওয়া যায়।

১ জন শিক্ষক অনুমোদিত ছুটিতে আছেন, অপর ১ জন শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত কিন্তু হাজিরা খাতায় তার স্বাক্ষর রয়েছে। উপস্থিতি রেজিস্টার খাতায় ৫ জন শিক্ষকের স্বাক্ষর থাকলেও সহকারী শিক্ষিকা হেলেনা আক্তারের স্বাক্ষর আছে কিন্তু তিনি উপস্থিত নেই! এমপি জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, সহকারি শিক্ষিকা হেলেনা আক্তার প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র বিদ্যালয়ে কর্মরত। তিনি সকালে স্কুলে এসেছিলেন,পরে স্বাক্ষর করে কখন চলে গিয়েছেন বলে যাননি।

তবে এমপির পরিদর্শনের সংবাদ শুনে দ্রতস্কুলে ফিরে আসেন হেলেনা আক্তার। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, শিক্ষকদের দায়িত্বশীলতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত না হলে শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জন সম্ভব নয়।

তাই সকল শিক্ষককে দায়িত্বশীল হয়ে শিশুদের শিক্ষাদান করতে হবে। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, তিনি বর্তমানে কক্সবাজারে প্রশিক্ষণে রয়েছেন। তবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন উল্লেখ করে বলেন, তদন্ত করে ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd