কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল (চকপাড়া) গ্রামে পূর্বশত্রুতার জের ও ধান শুকানো নিয়ে সংঘর্ষ হয়। এতে বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান নিহত হয়েছেন। ঘটনাটি ১৪ মে বলাইশিমুল গ্রামে ঘটে। ,
এ সময় ১০/১২ জন আহত হন। পরে মারাত্নক আহত আব্দুর রহীমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে পূর্ব শত্রুতা ও ধান শুকানোর জেরে একই গ্রামের জসিম উদ্দিন গংদের সাথে আব্দুর রহিম গংদের বৃহস্পতিবার সংঘর্ষ হয়।,
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ জানান, ধান শুকানোর ব্যাপারে কথা কাটাকাটির জেরে মারামারি হয়। এসময় আব্দুর রহীমসহ ১০/১২জন আহত হন। তাদের মধ্যে আব্দুর রহীম মারা যান। এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply