বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ০১ জুলাই জেলা প্রেসক্লাবের সামনের সড়কে নেত্রকোনা নাগরিক অধিকার কমিটির ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. মুখলেছুর রহমান খান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাজমূদ শাহাদাৎ নাজু, নাগরিক অধিকার কমিটির সদস্য এবিএম আব্দুল হাদী ফরাজি, মোঃ জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবিরসহ কমিটির সদস্য ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা অনতিবিলম্বে নেত্রকোনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণ করার জোড় দাবি জানান। যদি দ্রুত স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণ না করা হয় তবে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।
Leave a Reply