শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

নজরুল বর্ষ উপলক্ষ্যে নেত্রকোণায় ৩ দিন ব্যাপী কর্মসূচী গৃহীত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৮ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণায় নজরুল বর্ষ ২০২৬-২০২৭, যথাযথ মর্যাদায় উৎসবমূখর পরিবেশে পালন উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর প্রথম দিন ০২ জুলাই রোজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক। নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বিজ্ঞ জিপি এড. মাহফুজুল হক, বিএনপি নেতা বজলুর রহমান পাঠান, মনিরুজ্জামান দুদুসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

০২ জুলাই সন্ধ্যায় নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নেত্রকোণা পৌর এলাকার পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া ০৩ জুলাই রোজ শুক্রবার নজরুল বর্ষের রচনা আবৃত্তি ও নজরুল সংঙ্গীত, নৃত্য প্রতিযোগীতা জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত হবে। ৪ জুলাই রোজ শনিবার স্থানীয় পাবলিহলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণীর মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘটবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd