বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের ঢুলিগাতী গ্রামস্থ সিদ্দিকুর রহমান পাঠাগার পরিদর্শন ও উজ্জীবক কৃষি সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর ঢুলিগাতী গ্রামের বিভিন্ন রাস্তায় ২ শতাধিক তাল ও মেহগনি গাছের চারা রোপন উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমবায় অফিসার অপরূপা মালাকার, ছিদ্দিকুর রহমান পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, উজ্জীবক যুব সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হাসানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
Leave a Reply