শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ বিক্রয় করা হবে নেত্রকোণার ‘সানফ্লাওয়ার একাডেমি’র ফল উৎসব মোহনগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ড্যানী বিআইডব্লিউটিসির চেয়ারম্যান নিযুক্ত

বিজয়নগরে জঙ্গলে মিললো শিশুর লাশ

নেত্র ডেস্ক:
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৪৬৫ পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জঙ্গল থেকে রিয়াদ নামে ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের গোপালপুর এলাকার জঙ্গল থেকে শিশু রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ।

শিশু রিয়াদ উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে ১০টায় রাইজিংবিডিকে বলেন, ‘চম্পকনগর জামালপুর মসজিদের উত্তর পাশের একটি জঙ্গলে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। শিশুটির নাকে রক্ত বের হচ্ছিলো এবং মুখে ও গলায় দাগ ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছেলেটিকে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি। লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd