বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে কেন্দুয়ায় এমপি হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংগঠন টিম রনি প্রতিদিন হতদরিদ্রদের ইফতারী বিলাচ্ছেন নেত্রকোণায়  সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল পূর্বধলায় ৫ কোটি টাকার সড়কে বেড়া দিয়ে নির্মাণে বাধা ।। ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ কেন্দুয়ায় মাদ্রাসা সুপার বাদরুলকে রাজকীয় বিদায় সংবর্ধনা নেত্রকোণার সাংবাদিক আকাশের পিতা রব্বানী’র ইন্তেকাল বারহাট্টায় নব নির্বাচিত এমপির মতবিনিময় খালিয়াজুড়ির উড়াল সেতুর যাচাই প্রকল্প অনুমোদিত নেত্রকোণার মিডিয়া ব্যক্তিত্ব মুখলেছুর রহমানের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার নেত্রকোণায় বালাইনাশকের ব্যবহার বিষয়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

কলমাকান্দায় হাত—পা বাঁধা ও আগুনে দগ্ধ অবস্থায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৩ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দায় হাত—পা বাঁধা ও আগুনে দগ্ধ অবস্থায় এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামের নিজবাড়ির পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।



মৃত ব্যবসায়ী হচ্ছেন, তেরোতোপা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মুজিবুর রহমান (৫০)। কলমাকান্দা থানার ওসি মোঃ আব্দুল আহাদ খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাত মুজিবুরের বাড়ী থেকে প্রায় ২০০ গজ দূরে পুকুরের পাশে জমিতে আগুন দেখতে পান এলাকাবাসী। তখন এলাকার মানুষ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির হাত—পা বাঁধা অবস্থায় আগুনে দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন



মরদেহের মুখ দেখে মুজিবুরের লাশ শনাক্ত করেন তার স্বজনেরা। খবর পেয়ে থানা পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি আরো জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মুজিবরকে হত্যার পর হাত পা বেধেঁ তার শরীরে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো সনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে । এস/জ

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd