বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

পদ্মা ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) আধুনিকায়ন এবং স্থানান্তরিত অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১২০৮ পঠিত

বিশেষ প্রতিনিধি: অতি দ্রুত ডিজিটাল ব্রাঞ্চচালু করার ঘোষণা নিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্মা ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন অফিসের যাত্রা শুরু হলো। গ্রাহক সেবার মান আরো বিস্তৃত করতে ও জামানতের নিরাপত্তা দিতে নিজেদেরকে আধুনিক করে সাজিয়েছে আইসিটি ডিভিশন। মিরপুরে বড় পরিসরে শুরু করেছে নিজেদের কার্যক্রম। কল সেন্টার, কার্ড ডিভিশন, ইন্টারনেট ব্যাংকিং, পদ্মা ওয়ালেট, আই ব্যাংকিং—সহ ডিজিটাল সব পরিষেবার মান আরো বাড়াতেই নিজস্ব অফিসে বিভাগটি। ২২ ডিসেম্বর, ২০২১ মিরপুরে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গ্রাহকদের হাতের মুঠোয় এখন ব্যাংকিং আর এই হাতের মুঠোয় থাকা শতশত কোটি টাকার আর্থিক লেনদেনের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আইসিটি অর্থ্যাৎ তথ্য প্রযুক্তি বিভাগের। নিঘুর্ম প্রহরীর মত জেগে সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা গ্রাহক সেবায় তারা কাজ করে। তারা যেন স্বচ্ছন্দে গ্রাহকদের সেবা দিতে পারেন সেজন্য নিজস্ব অফিসের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে তাদের তত্বাবধানে ডিজিটাল ব্রাঞ্চ চালু করবো আমরা। এই সময় এহসান খসরু তথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদেরকে বিভিন্ন কাজের দিক নির্দেশনা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেড অব ইন্টার্নাল কনট্রোল এন্ড কম্লায়েন্স ডিভিশন মুজাহিদুল ইসলাম, ভিপি মো. মোশারফ হোসেন খান, জেনারেল সার্ভিস বিভাগের প্রধান মো. হারুন উর রশিদ—সহ প্রতিষ্ঠানের অন্যান্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা। সরকারী সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। এস/জ

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd