বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

নেত্রকোণায় কিশোরীদের বয়:সন্ধি; পুষ্টি সচেতনতা বিষয়ক আলোচনা ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৩ পঠিত

বিশেষ প্রতিনিধি: মেধা ও মননে সুন্দর আগামী এই প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী কর্ম—সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ঢাকা এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোণার যৌথ উদ্যোগে কৈশোর কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।



এই কর্মসূচির কৈশোর স্বাস্থ্য উন্নয়ন ও পুষ্টি সচেতনতা বিষয়ক কর্মকান্ডের আওতায় কিশোরীদের সাথে বয়:সন্ধির ধারণা, পুষ্টি সচেতনতা বিষয়ক আলোচনা এবং স্বল্পমূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। গত ০৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত নেত্রকোণা সদর এবং কেন্দুয়া উপজেলার ১২ টি কিশোরী ক্লাবের ৩৬০ জন কিশোরীর সাথে বয়:সন্ধির ধারণা, পুষ্টি সচেতনতা বিষয়ক আলোচনা এবং স্বল্পমূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।



উক্ত আলোচনা এবং ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী আহসান সুমন, চেয়ারম্যান, ০৪ নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ এবং ফোকাল পার্সন, কৈশোর কর্মসূচি। মো. ফখরুল ইসলাম, ইউপি সদস্য, ০৪ নং কান্দুলিয়া। মো. দুলাল মিয়া, ইউপি সদস্য, ০৯ নং শিমুলজানি। তরিকুল ইসলাম, কর্মসূচি সমন্বয়কারী, সমৃদ্ধি কর্মসূচি। ফেরদৌসি খান ও সুজলা আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা, সমৃদ্ধি কর্মসূচি। ঝলমল সরকার ঝলক, সিনিয়র প্রোগ্রাম অফিসার, কৈশোর কর্মসূচি প্রমূখ। এস/জ

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd