বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

নেত্রকোনায় বসত বাড়িতে আগুনে গবাদিপশুসহ ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৪২২ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার গোবিন্দপুর গ্রামের বসতবাড়িতে আগুনে গবাদিপশু সহ ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নেত্রকোনা সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের ৫নং ওর্য়াড গোবিন্দপুর গ্রামের সরকার বাড়িতে মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

সেখানে হঠাৎ করে আগুন লেগে চৌচালা একটি বড় ঘর ও রান্না ঘর সহ ৩টি গরু সম্পুর্ণ পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্ত রবিন সরকার জানান, রাস্তা খারাপ থাকার কারণে দমকলকর্মীরা সময় মতো আসতে পারেনি। স্থানীয় এলাকাবাসীর আগুন নিভানোর চেষ্টার ফলে সরকার বাড়ির অন্যান্য ঘরে আগুন লাগা থেকে রক্ষা পায়।

পরে দমকল কর্মীরা উপস্থিত হয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিভাবে আগুন লেগেছে তা এখনো বোঝা যাচ্ছে না। তাই এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে রবিন জানিয়েছেন।এস/জ

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd