বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

মোহনগঞ্জ পোস্ট মাস্টারের সরকারি বাসা বহিরাগত লোককে বাড়া দেয়া হয়েছে

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৬১৫ পঠিত

কামরুল ইসলাম রতন: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা ডাকঘর এর পোস্ট মাস্টারের সরকারি বাসাটি বহিরাগত লোকের কাছে ভাড়া দেয়া হয়েছে। ৩১ জানুয়ারি সোমবার বিকালে মোহনগঞ্জ উপজেলা ডাকঘরে পোস্ট মাস্টার এর জন্য বরাদ্দকৃত দুতলা বাসাটিতে বহিরাগত চন্দন কর্তা পরিবার নিয়ে বসবাস করতে দেখা যায়। তাকে প্রশ্ন করা হলে বলেন, আমি সাবেক পোস্টমাস্টার বিকাশ ঘোষ এর কাছ থেকে ২৫০০ টাকা মাসিক ভাড়া নিয়েছি।

দুতলা থেকে কয়েকজন শিক্ষার্থী বের হয়ে আসলে তারা বলে আমরা প্রাইভেট পড়ি উপরে। জনমনে প্রশ্ন সরকারী বাসা বহিরাগত লোককে কি ভাবে ভাড়া দেয়া হয়? এতে কি ডাক বিভাগের নিরাপত্তা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় না। এ ব্যাপারে সাবেক পোস্টমাস্টার বিকাশ ঘোষ এর সাথে কথা বললে, তিনি জানান আমি পরিবার নিয়ে থাকতাম, ১ টি অংশে সাবলেট ভাড়া দেয়া হয়েছিল চন্দন কর্তাকে। এরপর এনায়েত হোসেন এসে এই ভাড়া চালু রাখেন।

বর্তমানে পোস্টমাস্টার হিসেবে আলমগীর হোসেন কর্মরত আছেন। তাকে প্রশ্ন করা হলে বলেন, আগের পোস্টমাস্টাররা ভাড়া দিয়ে ছিলেন। সেই হিসাবে চন্দন কর্তা আছেন। অসুবিধা হলে আমি তাকে বিদায় করে দিব। জনমনে প্রশ্ন এই ডাকঘরে উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের পরিদর্শনে বেআইনি বিষয়টি কি চোখে পড়েনি। সরকারি অফিসের বাউন্ডারির ভিতরে বহিরাগত ভাড়াটিয়া উচ্ছেদ করে সরকারি নিয়ম অনুযায়ী কর্মকর্তার বসবাস নিশ্চিত করা প্রয়োজন। এস/জ

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd