বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

মোহনগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৫৪৯ পঠিত

মোহনগঞ্জ সংবাদদাতা: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৩ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে প্রথম দিনের অবহিতকরণ সভা উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ শাহরিয়া জাহান ওসমানীর সঞ্চালনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) গতকালের প্রথম দিনের অবহিতকরণ সভা সাতদিনের কর্মসূচি সফল করার জন্য উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান, মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, ডাঃ আকিদা খানম শান্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিপালী সরকার, বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এস এম সারোয়ার খোকন, সাবেক সভাপতি আবুল কাশেম আজাদ প্রমুখ।

উক্ত সভায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মাসুম আহমদ, স্যানিটারী ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার সহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd