বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

নেত্রকোণায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
  • ৪০২ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ গত ৮ মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের উদ্যোগে শান্তি র্যা লী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় স্থানীয় পাবলিক হলে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তি র‌্যালী বের হয়। র‌্যালীটি জেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে এস শেষ হয়। সেখানে বেলুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।

সকাল সাড়ে ১০টায় পাবলিক হলে আলোচনা সভা শুরু হয়। নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, নেত্রকোনা রেড ক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদস্য মোজাম্মেল হক বাচ্চু, আবু নাসের মিলু, এ টি এম এ রাজ্জাক, প্রেসক্লাব সেক্রেটারি এম. মুখলেছুর রহমান খান প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, সঙ্গীত, নৃত্য, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd