বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

দুর্গাপুর নৌ-যান ঘাট পরিচালনা উপকমিটি গঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৫৩৪ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ পরিবহন শিল্প রক্ষায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নৌ-যান ঘাট পরিচালনা উপকমিটি গঠন করা হয়েছে। গত বুধবার জেলা প্রেসক্লাবে নেত্রকোনা জেলা ইঞ্জিন চালিত নৌ-যান পরিবহন মালিক সমিতি আনুষ্ঠানিক ভাবে নবগঠিত দুর্গাপুর উপজেলার নৌ-যান ঘাট পরিচালনা উপকমিটি নেতৃবৃন্দের হাতে দায়িত্ব অর্পণ করেন।

নেত্রকোনা জেলা ইঞ্জিন চালিত নৌ-যান পরিবহন মালিক সমিতি রেজিঃ নং-ময়মনসিংহ-২৭ সভাপতি ওমর ফারুক,সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম সাইফুল্লাহ ও জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতে দুর্গাপুর উপজেলার নতুন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সহ-সভাপতি মুহিন খান ও সাধারণ সম্পাদক মোঃ শাহান মিয়া সহ সদস্যবৃন্দের নিকট দায়িত্ব তুলে দেন।

জেলা কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান জানান, গত ২৮ মে ২০২২ তারিখে নেত্রকোনা জেলা ইঞ্জিন চালিত নৌ-যান পরিবহন মালিক সমিতির জেলা কার্যকরী পরিষদের জরুরী আলোচনা সভায় মালিক সমিতির সিদ্ধান্তে দূর্গাপুর নৌ-যান ঘাট সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে ২১ (একুশ) সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটি ২৮ মে ২০২২ তারিখ থেকে ২০ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd