বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

কলমকান্দায় সেনাবাহিনীর জিওসি’র ত্রান বিতরণ

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৪৬৫ পঠিত

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলায় ৬২টি আশ্রয় কেন্দ্রে প্রায় সাত হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এসব মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

গতকাল বুধবার উপজেলার আমবাড়ি এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া আমবাড়ি বাজারে সেনাবাহিনী অস্থায়ী মেডিকেল ক্যাম্প করে ঔষধসহ বিনা মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে। সেনাবাহিনী উদ্ধার কার্যক্রম, ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করছে। এছাড়া সেনাবাহিনী কলমাকান্দায় একটি ঘূর্ণায়মান ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট স্থাপন করেছে যাহা প্রতি ঘণ্টায় ২০ হাজার লিটার পানি বিশুদ্ধ করতে সক্ষম।

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল সেনা নিবাসের এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, পিএসসি (বার), এনডিসি, পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাসেম, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান, এ এফ ডবিøওসি, পিএইচসি, কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেড, মেজর নেসারুল হক আশিক, ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd