সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের শিক্ষা উপকরন বিতরন ও চিকিৎসা সেবা বিষয়ক সভা    মুক্তিযোদ্ধা জব্বার আনছারীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহনগঞ্জে অক্টোবর মাসের আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত নেত্রকোণায় স্ত্রীর মামলায় ইউপি সচিব কারাগারে হাওরের প্রাণ শামুক-ঝিনুক নিধন বন্ধের দাবিতে মদনে মানবন্ধন নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের  মতবিনিময় সভা নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিন্টুর  মাতৃ বিয়োগ নেত্রকোনায় ৪৪ পিস ট্যাবলেটসহ   আটক-২।। মাদকবিরোধী অভিযানের দাবি এলাকাবাসীর পিএসসির নতুন সদস্য হলেন  পূর্বধলার  মেয়ে  শামীমা সুলতানা

মোহনগঞ্জে শাশুড়িকে বিয়ে করার অপরাধে সাজাপ্রাপ্ত জামাই গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৫১৩ পঠিত

বিশেষ প্রতিনিধি:শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করার অপরাধে শ্বশুরের করা মামলায় সাজাপ্রাপ্ত এক জামাইকে গ্রেফতার করেছে নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশ।২৪ জুলাই রাত ১১টার দিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে আয়াতুল ইসলাম (৩৩) নামের ওই জামাইকে গ্রেফতার করা হয়। ২৫ জুলাই তাকে নেত্রকোনার আদালতে পাঠানো হয়।

গ্রেফতার আয়াতুল মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মেদিপাথরখাটা গ্রামের শাহ জামালের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ১২ বছর পূর্বে একই গ্রামের মতি মিয়ার মেয়ে মরিয়মকে বিয়ে করেন আয়াতুল। এ বিয়ের পর এক পর্যায়ে শাশুড়ি নাসরিনের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন তিনি।

পরে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে গিয়ে বিয়ে করে কয়েক মাস তারা একত্রে বসবাস করেন। এ ঘটনায় শ্বশুর মতি মিয়া বাদী হয়ে আয়াতুলকে আসামি করে ২০১১ সালে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৩ সালে আয়াতুলকে এক বছর ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। এ দন্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদন্ড ও করা হয়। এই অর্থ অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেয়া হয় তাকে। রায়ের সময় থেকে তিনি পলাতক ছিলেন।মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার আয়াতুলকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd