মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

মোহনগঞ্জে সরকারি গাছ কর্তনের অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৩ পঠিত

মোহনগঞ্জ সংবাদদাতা। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের রামজীবনপুর গ্রামে মোহনগঞ্জ মদন রাস্তায় সরকারি কাজ কর্তনের অভিযোগ পাওয়া গেছে ।বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, অভিযোগের ভিত্তিতে নায়েব পাঠানো হয়েছে, সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

জানা যায়, মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের মোহনগঞ্জ মদন রাস্তায় রামজীবনপুর গ্রামের পাশে গত ২৫ সেপ্টেম্বর রামজীবনপুরের আফিস আলী সরকারি গাছ এর ডাল ফালা কেটে ফেলে। এলাকাবাসী মৌখিক অভিযোগ করলে ইউএনও নির্দেশে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ সেলিম ইউসুফ সরে জমিনে পরিদর্শন করে সরকারের গাছের ডালপালা কাটার সত্যতা পান ।

অভিযুক্ত আফিস আলী কে সতর্ক করে আসেন। কিন্তু গতরাতে ওই গাছের গোড়া কর্তন শুরু করলে প্রশাসনকে/ সাংবাদিকদের কে অবহিত করা হয়। রাতে লোকজনের উপস্থিতি বুঝতে পেরে গাছ কাটা থেকে বিরত থাকেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে সমাজ- সহিলদেও ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মোঃ সেলিম ইউসুফ নিষেধকৃত গাছের গোড়া কর্তনের সত্যতা পান এবং আমাদের প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন । এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জির সাথে কথা হলে, তিনি বলেন প্রতিবেদন পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি