রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪৫৩ পঠিত

কেন্দুয়া প্রতিনিধি ঃ নেত্রকোনার কেন্দুয়া-নান্দাইল সড়কের মাসকা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আল আমীন (৩৫) নামে মোদীদোকানী এক যুবকের মৃত্যু হয়েছে। আল আমীন উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পটোয়াপাড়া গ্রামের জিলাম উদ্দিনের ছেলে।

সান্দিকোনা বাজারে তার একটি মোদীদোকান রয়েছে বলে জানা গেছে। হাসপাতাল, পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি আত্মীয় রোগীকে দেখে নিজ বাড়ি পটোয়াপাড়ায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে মাসকা এলাকায় একটি বাইসাইকেলকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে অবস্থায় আরও অবনতি হলে আল আমীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ অক্টোবর সকাল ৮টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া থানার এসআই শফিকুল ইসলাম।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd