বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

পূর্বধলায় এক নারীর রহস্যজনক মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৪৩০ পঠিত

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা দক্ষিণপাড়া গ্রামের সাদেক মিয়ার স্ত্রী সমলা খাতুন (৩৭) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ১৫ই অক্টোবর শনিবার ভোররাতে হাটকান্দা গ্রামের নিজ বাড়িতে ঘটেছে।



পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।এ ঘটনায় নেত্রকোনা সদর সার্কেল এ এস পি মোর্শেদা খাতুন পরিদর্শন করে সাংবাদিকদের জানান এটি একটি রহস্যজনক মৃত্যু। রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলমান আছে।



এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে ১৪ অক্টোবর তার ছেলে ইমরানকে সাথে নিয়ে আনুমানিক রাত বারোটার দিকে ঢাকার শ্রীপুর সাপলাইট গ্রীন টেক্সটাইল থেকে দুই দিনের ছুটি নিয়ে সমলা বাড়িতে আসে। ভোররাতে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাত্ত অবস্থায় ঘরের সামনের টিউবয়লের নিকট থেকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত তার স্বামী সাদেক মিয়া নামাজের জন্য বের হয়ে নিখোঁজ রয়েছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd