বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

মোহনগঞ্জে ছিনতাই মামলায় আরো ১ জন গ্রেপ্তার

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৬৬৫ পঠিত

 

বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পৌরসভার আল মবিন রোডে ছিনতাই মামলায় আরো একজনকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতে মোহনগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই মামলায় অপর আসামী মাইলোড়া এলাকার আব্দুল মমিনের ছেলে মোহাইমিনুল ইসলাম টিপু (২৮) কে গ্রেপ্তার করে ৯ নভেম্বর কোর্টে সোপর্দ করা হয়েছে।,,

মামলার সূত্রে জানা যায়, উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বড়তলী গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে পলাশ চন্দ্র দাস (১৯) শুক্রবার রাত সাড়ে দশটার পৌর শহরের আল-মবিন রোড দিয়ে বাড়ি যাবার পথে টেঙ্গাপাড়ার গোলাম মোস্তফার ছেলে জহিরুল ইসলাম শেখ ওরফে মিঠু (২৫) সহ কয়েকজন যুবক গতিরোধ করে মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। পলাশের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে মিঠুকে এলাকাবাসী ধরে ফেলে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মিঠুর দেহ তল্লাশি করে ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার করা হয়।,,

মিঠুর স্বীকারোক্তিতে ওই দিন রাতেই মাইলোড়া এলাকার অলির ছেলে সৈকত (২৮) কে আটক করে। পরের দিন শাহজাহানের ছেলে আকাশ (২৫) কে আটক করে। এ নিয়ে ছিনতাই মামলায় মোট ৪ জনকে আটক করে নেত্রকোণা কোর্টে সোপর্দ করা হয়। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত ৪ জনকে আটক করে নেত্রকোণা কোর্টে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, মোবাইল ছিনতাই, জুয়া ও মাদকের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd