মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় জলবায়ু সংকট ও হাওর অঞ্চলের স্থানীয়  অভিযোজন বিষয়ক নাগরিক সংলাপ বারহাট্টায় ৭ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন নেত্রকোণা সংস্কৃতি মঞ্চের সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল নেত্রকোণায় পরিস্কার-পরিচ্ছন্নতা  অভিযান শুরু ব্যরিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নেত্রকোণাবাসীর অভিনন্দন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোয়া ৫ বছরে ১০৭টি সিজার সম্পন্ন নেত্রকোনার  কেন্দুয়ায় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মতবিনিময় সভা মোহনগঞ্জে ২০ বছর ধরে লাইসেন্স ছাড়া চলছে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র নেত্রকোনায় খাল খনন উদ্বোধন করলেন  এমপি  ডাঃ আনোয়ারুল হক নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

খালিয়াজুরীতে ধানের বাম্পার ফলন।। ধানের মূল্য হ্রাস

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪৬২ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলাধীন  খালিয়াজুরী উপজেলা বুরো  ধানের বাম্পার ফলন, হওয়ার বেষ্টিত এই এলাকায় ধান একমাত্র ফসল, যার কারণে কৃষকেরা প্রতিযোগিতামূলক ধানের চাষ করে থাকে। প্রায় ১৫-২০ জাতের ধানের মধ্য, উপশী ধান,,   ব্রী ধান  ২৯, ব্রী ধান ৮৮, ব্রী ধান ৮৯ ব্রি ধান ৯২,  এবং হাইব্রীড ধানের মধ্যে জনকরাজ, হীরা ০৯, ন্যাশনাল ০৪, বেবিলন ও টিয়া উল্লখ্যযোগ্য। কৃষি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, অত্র উপজেলায় ছয়টি ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডের  মধ্য প্রায় দশ হাজার কৃষকের ২০৩২০ হেক্টর  জমিতে বোরো ধানের আবাদ করেছে, উল্লেখিত জমিতে প্রায়  ১৪৪০০০ মেট্রিকটন ধান উৎপাদিত হবে বলে আমরা আশা করি, বর্তমানে এ অঞ্চলে হারবাইজড কম্বাইন্ড মেশিন দ্বারা ধান কাটা হয়ে থাকে, ১৩৫ টি হারবাইজড কম্বাইন্ড মেশিন দ্বারা ধান কাটা শুরু হয়েছে।

পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা সনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন ও কৃষি অফিসার মোঃ দিলওয়ার হোসেন, যৌথ ভাবে উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন এবং অত্র উপজেলা জামায়াতে ইসলামের আমীর মোঃ ইসমাইল হোসেনকে সঙ্গে নিয়ে  ধান কাটা উদ্বোধন করেন। মাত্র ২০ দিনের মাথায় ৩ ই মে ২০২৫ সালের ৯৮% ধান কাটার শেষ হয়েছে বলে কৃষি কর্মকর্তা জানান।

বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন বলেন, আবহাওয়া ভাল ছিল বলে, ধান কাটা সহজ  হয়েছে, কিন্তু ধানের দাম কম থাকায় কৃষকেরা হতাশ হয়েছে। মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালি গ্রামের কৃষক আব্দুল আজিজ, চাকুয়া ইউনিয়নের হারার কান্দি গ্রামের কৃষক অসীম আকরাম, খালিয়াজুরী সদর ইউনিয়নের কৃষক মোঃ জিয়াউল হক,  সেলিম মিয়া, রিয়াজ উদ্দিন তাং সুখন মেম্বার ও কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোস্তাফিজুর রহমান রনি সহ সকল কৃষকের সাথে কথা বলে  জানা যায়,  ফলন ভালো হয়েছে কিন্তু ধান শুকানোর জায়গা না থাকায় ধান কাটার পর সাথে সাথে বিক্রি করে দিতে হয়েছে, প্রতি এক মন ধানের দাম  ৮০০ টাকা ও ৮৫০ টাকা দরে বিক্রি করতে হয়েছে, তাই আমরা লাভ করতে পারিনি।

খালিয়াজুরী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব হোসেন জানান, সরকার এ বছর ১৪৪০/- টাকা দরে খালিয়াজুরী উপজেলায় ১৪৬৫ টি মেট্রিকটন ধান কিনবে। একজন কৃষক ০৩ মেট্রিকটন ধান সরকারি গুদামে বিক্রি করিতে পারিবে। এ হিসাবে ৪৯০ জন কৃষক সরকারি ন্যায্যমুল্যে ধান বিক্রয় করিতে পারিবে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, খালিয়াজুরীতে প্রায় ১০ ( দশ)  হাজার কৃষক রয়েছে, উপজেলা খাদ্য গুদামের তথ্য অনুযায়ী ৪৯০ জন কৃষক ন্যায্যমূল্যে ধান বিক্রয় করিতে পারিবে, উল্লেখিত তথ্য অনুযায়ী  ৯৫১০ জন কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত থাকিবে। এ বিষয়ে উপজেলা বি,এন,পির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টু ও কৃষকদল নেতা পাণ্ডব সরকার বলেন, আরো বেশী ধান ক্রয় করার জন্য আমরা মাননীয় কৃষি উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার নিকট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আবেদন জানাচ্ছি । উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন বলেন, কৃষকেরা যেন ন্যায্যমূল্যে আরো বেশী ধান বিক্রি করার সুযোগ পায়, সে জন্য আমি চেষ্টা করে যাচ্ছি।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd