কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া মতির মোড়ে নামক স্থানে চাচার মোটরসাইকেল থেকে পড়ে মালয়েশিয়া প্রবাসী শহীদুল ইসলামের ছেলে হোসাইন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু হোসাইনের বাড়ি উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে। শ্রীধরপুর গ্রামের সবুজ মিয়া ও পারাবারিক সূত্রে জানা গেছে,ঈদ উপলক্ষে হোসাইন কেন্দুয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়েছিল। ১২ জুন চাচা তৌহিদ মিয়ার মোটরসাইকেলে চড়ে শ্রীধরপুর নিজ বাড়ি যাওয়ার পথে বেলা আড়াইটার দিকে কেন্দুয়ার সাউদপাড়া মতির মোড়ে এলে মোটরসাইকেল থেকে পড়ে যায় হোসাইন।
এসময় তার উপর দিয়ে একটি অটোরিক্সা চলে গেলে শিশুটি মারাত্নক আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে ঈশ্বরগঞ্জ পৌঁছলে মারা যায় শিশুটি।
Leave a Reply