বিশেষ প্রতিনিধিঃ ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি বিষয়ক সেবা সহজীকরণের লক্ষ্যে নেত্রকোনা জেলার প্রতিটি উপজেলায় ১টি করে মোট ১০টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র-এর কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে নেত্রকোনা সদর উপজেলায় “ভূমি সেবা সহায়তা কেন্দ্র কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজাসহ অন্যানরা। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস বলেন, ভূমি বিষয়ক সেবা সহজীকরণের মাধ্যমে উপকার ভোগীগন সরকার নির্ধারিত ফি এর মাধ্যমে ভূমি বিষয়ক সেবা গ্রহন করতে পারবেন।
Leave a Reply