সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

মোহনগঞ্জ প্রেসক্লাব ভবন পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

কামরুল ইসলাম রতন
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬১৪ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে ‘মোহনগঞ্জ প্রেসক্লাব’ ভবন পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার পৌর শহরের দৌলতপুর (গরুহাট্টা) ভূমি অফিস সংলগ্ন ক্লাবের নিজস্ব জায়গায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোহনগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা জুয়েল আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, সহ-সভাপতি ইন্দ্র সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, যুগ্ম-সম্পাদক মানিক তালুকদার, সাইফুল আরিফ জুয়েল, কোষাধ্যক্ষ মেহেদী ইকবাল দোলন, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম, সম্মানিত সদস্য সুবল ধর, সদস্য রিংকু রায়, হাসান খান, আব্দুর রব খান ঠাকুর, শ্যামল চৌধুরী, দোস মোহাম্মদ, বিপ্লব রায় মনা, হাবিবুর রহমান, দুলাল ধর প্রমুখ।

এছাড়া সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ, আবুল কাসেম আজাদ, আলহাজ্ব রফিকুল ইসলাম রকিব, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম শেখ, সিনিয়র সদস্য নুরুল হুদাসহ পৌর নির্বাহী প্রকৌশলী সায়ফুল আমীন, পৌরসভার হিসাব রক্ষক পার্থ সারথি রায়, উচ্চমান সহকারী ফয়জুর রহমান ইমন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯২ সালে মোহনগঞ্জ প্রেসক্লাব গঠিত হয়। পরে ১৯৯৮ সালে ক্লাবের নিজস্ব জায়গায় একটি ভবন নির্মাণ করা হয়। দীর্ঘ বছরে ভবনটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় এটি পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd