খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলা প্রশাসনের উদ্যোগে ২২ শে জুলাই উপজেলার মাঠে পাঁচজন ভিক্ষুকের মাঝে নগদ অর্থসহ ছাগল বিতরণ করা হয় । উপজেলা সমাজসেবা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত দায়িত্ব) মোঃ রুবেল মিয়ার যাচাই-বাছাইয়ের সহযোগিতায় উক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ) এম এ কাদের ।
জানা যায়, উপজেলা প্রাঙ্গনে পাঁচজন ভিক্ষুকের মাঝে জনপ্রতি তিনটি করে মোট ১৫ টি ছাগল এবং নগদ দুই হাজার টাকা করে মোট দশ হাজার টাকা বিতরণ করা হয় । উপকারভোগীরা হলেন নগর ইউনিয়নের চাঁদপুর গ্রামের অসীম সরকার, খালিয়াজুরী সদর ইউনিয়নের আমানিপুর গ্রামের বেগম আক্তার, চাকুয়া ইউনিয়নের হারারকান্দি গ্রামের খালেদা বেগম, কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মোঃ হাসমত আলী ও গাজীপুর ইউনিয়নের পাচহাট গ্রামের মোঃ শামসুজ্জামান ।
এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র নেতা বাকের আহমেদ , উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ হাবিবুল্লাহ ,সমাজ সেবা ও উপজেলা নির্বাহী অফিসের কর্মচারীবৃন্দসহ ছাগল ও নগদ অর্থ গ্রহণকারী ব্যক্তিবর্গ ।
Leave a Reply