খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু এর নেতৃত্বে ৫ আগস্ট আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মাসুদ রানা, নাজমুল হক আরিফ, জিয়া উদ্দিন জিয়া, মোঃ ফুল মিয়া, কায়সার কামাল সেকুল, এরশাদুল আলম শাহিন, যুব দলের নেতা এনামুল হক ছোটন, রাজিব হোসেন পলাশ।
কৃষক দলনেতা পান্ডব সরকার, স্বেচ্ছাসেবক দলনেতা ফাহিম হোসেন সুমন, তাতি দলনেতা সোহেল খান, মোস্তফা কামাল, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম পলিন এবং মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরীসহ সকল ইউনিয়নের সভাপতি সম্পাদক,বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply