মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় জলবায়ু সংকট ও হাওর অঞ্চলের স্থানীয়  অভিযোজন বিষয়ক নাগরিক সংলাপ বারহাট্টায় ৭ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন নেত্রকোণা সংস্কৃতি মঞ্চের সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল নেত্রকোণায় পরিস্কার-পরিচ্ছন্নতা  অভিযান শুরু ব্যরিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নেত্রকোণাবাসীর অভিনন্দন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোয়া ৫ বছরে ১০৭টি সিজার সম্পন্ন নেত্রকোনার  কেন্দুয়ায় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মতবিনিময় সভা মোহনগঞ্জে ২০ বছর ধরে লাইসেন্স ছাড়া চলছে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র নেত্রকোনায় খাল খনন উদ্বোধন করলেন  এমপি  ডাঃ আনোয়ারুল হক নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

নেত্রকোনা আবু আব্বাছ কলেজ ছাত্রদলের কমিটির সভাপতি জিসান , সম্পাদক মাহদী

কে, এইচ, এম, নূরুল আলম কামাল
  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৭৮৬ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা শহরের আবু আব্বাছ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার কলেজের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। মিছিলটি কলেজ থেকে শুরু হয়ে ছোট বাজার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে শুক্রবার ছাত্রদলের দলীয় প্যাডে সংগঠনের জেলা সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত ৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি মো. জুবায়ের হোসেন জিসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মাহদী । মিছিল শেষে তারা দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় আবু আব্বাছ কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মো: আনোয়ারুল হক, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম এর প্রতি কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দ ও তাদের অনুসারীরা।

আবু আব্বাছ কলেজের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মাহদী বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। আমাদের কে মূল্যায়ন করায় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd