মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

মোহনগঞ্জ হাসপাতালের বদলীকৃত ২ ডাক্তার কোয়ার্টারের ভাড়া না দিয়ে দীর্ঘদিন বসবাস

কামরুল ইসলাম রতন
  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৪৪ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ ৬ মাস অন্যত্র বদলী হওয়ার পরও দুইজন ডাক্তার এখনও মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাসরত। ৩১ আগস্ট ২ ডাক্তারকে সরকারি কোয়ার্টারের ভাড়া পরিশোধপূর্বক দ্রুত ছেড়ে দেওয়া জন্য শোকজ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্র্মকতা ডাঃ মোঃ মোমেনুল হক।

ওই দুই ডাক্তারের মধ্যে ডাঃ সঞ্জীব দত্ত চপল পদ্মা ভবনে ডরমেটরি বরাদ্দ নিয়ে বছরের পর বছর বসবাস করছেন। তবে তিনি ফেব্রুয়ারি মাসে ধর্মপাশা বদলি হয়ে সেখানেও ডরমেটরি হিসাবে বসবাস করছেন। কিন্তু মোহনগঞ্জ হাসপাতালের কোয়ার্টার ছাড়েননি এবং ভাড়াও দেননি দীর্ঘ ছয় মাস যাবত।

আমাদের প্রতিনিধির সাথে কথা হলে তিনি বলেন, আমি কোয়ার্টার ছাড়িনি, তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলেই এখনো বসবাস করছি। অপরদিকে ডাঃ মোঃ মারুফ-উল-আলম তালুকদার পদ্মা ভবনে তৃতীয় তলায় পূর্বপাশের কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করছেন। তিনিও ফেব্রুয়ারিতে খালিয়াজুরী উপজেলায় বদলী হয়েছেন। পরিবার পরিজন এখনো কোয়ার্টারে রয়েছেন। আজও কোয়ার্টার ছাড়েননি এবং ভাড়াও পরিশোধ করেননি।

এ ব্যাপারে ডাঃ মারুফ-উল-আলম তালুকদারকে বারবার মোবাইল করলেও রিসিভ করেননি। অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে বসবাসরত দুই ডাক্তারকে রবিবার বকেয়া সরকারি কোয়ার্টার ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করা এবং অননোমোদিতভাবে বসবাস না করার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল হক ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd