মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে বিনামূল্যে চক্ষু সেবা সেনা সদস্য হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন নেত্রকোনায় রেড ক্রিসেন্টের সাধারন সভা অনুষ্টিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবিতে  প্রধানমন্ত্রীর কাছে নেত্রকোনায় স্মারকলিপি নেত্রকোনায় উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খালিয়াজুড়ীতে ডেঙ্গু জ্বরে ছাত্রদল কর্মী শিপনের অকাল মৃত্যু নেত্রকোনাস্থ গোবিন্দশ্রী কল্যাণ সমিতির সভাপতি শামীম -সম্পাদক রাসেল মোহনগঞ্জে সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার দুর্গাপুরের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে সাময়িকভাবে অব্যাহতি নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে    সাংবাদিকদের সাথে মতবিনিময়

মহুয়া সাহিত্য টিপস

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪১ পঠিত

আবেদন

অনন্ত

হে গগন, তুই বলনা তাঁরে;

সে আসিতো ফিরে;

বাসিতো ভালো মোরে।

এ মনের ভেতর রাখিয়াছি যারে;

কখনো তাঁহারে ভুলিতে পারিবো নারে।

তাহার লাগি এ মন ছট ফট করে।

তাহাঁর দু নয়ন মোর মন কাড়ে।

কমেনা, বুকের ব্যথা শুধুযে বাড়ে।

সে যাবে চলে অন্যের ঘরে;

মোর ভুলিতে হবে তাঁরে, চিরতরে।

মোর সব আসাই গেলো মরে।

তাঁহারে দেখিতে খুব ইচ্চা করে;

অশ্রুর ফোটা নয়ন থেকে ঝড়ে;

বিলিন হয়ে যায় মাচিতে পড়ে।

দুঃখ কি শুধু মোর দরজাই কড়া নাড়ে?

মিনতি করে জানাই তরে;

বিনয় করিয়া বলিস তাঁরে;

সে আসিতো ফিরে,

বাসিতো ভালো মোরে।

আমি নেবো তাঁরে আপন করে।

 

 

 

 

কাল মেয়ের দুঃখের কথা

সৈয়দা আসমা উল হোসনা

কাল মেয়ের গুনের কথা

কেউ শুনে না,

কাল মেয়ের মনের দুঃখ্য

কেউ বুঝে না।

এই সমাজে কাল মেয়ের

নেই কোন স্থান,

কাল মেয়ের মা বাবার

অনেক অপমান।

কাল মেয়ের হয় না বিয়ে

লক্ষ টাকা ছাড়া

আরো সাথে গয়না গাটি

দুধের বাটি হীরের পাখি

তবুও খুশি হয় না তারা।

পরের ঘরে গিয়ে মাইয়া

চোখের জলে ভাসে

অলক্ষিনি অপয়া বলে

সবাই শুধু হাসে।

সবার হাসির পাত্র হয়েও

যায় না জীবন তার

দুদিন পরে বাপের বাড়ি

ফিরে আসে আবার।

যৌতুকের জন্যে নির্যাতন

নতুন কিছু নয়

সারা জীবন আতংকে থাকে

কবে জানি কি হয়।

 

কোন সন্ধ্যানে

শেফুলা আক্তার (শেফালি)

 

ভেঙে মোর ঘরের চাবি

কে আমারে নিয়ে যাবি।

কোন সন্ধ্যানে করলা মন

বিশ্বাসের ঘর চুরি।

আমার মনের আকাশ জুড়ে

তুমি ধ্রুবতারা।

একটা জ্বলে মিটমিট আরেকটা থাকে চুপ।

পৃথিবীতে সুখি হতে পারে তারা

ভালবেসে প্রতিধান চায় না যারা

জীবন চলার পথে সুখ খুঁজে

নিয়েছে তারাই এই জগতের মানুষ।

কোন সন্ধ্যানে করলা মন বিশ্বাসের ঘর চুরি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd