বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির ‘ভাট কবিতা’ বিষয়ক সাহিত্য আসর

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭০০ পঠিত

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির অন্যতম এক অধ্যায় ‘ভাট কবিতা’ বিষয়ক এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে কেন্দুয়ার সাহিত্য অঙ্গনের অন্যতম সংগঠন চর্চা সাহিত্য আড্ডা। ৩ অক্টোবর কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আসরে মধ্যমণি ছিলেন, দেশবরেণ্য লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতী।,”

আলোচক ছিলেন, ভাট কবিতার লেখক নুরুল ইসলাম, পালা নাট্যকার ও লোকসাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, কবি, শিল্পী ও লোকসাহিত্য গবেষক আবুল বাসার তালুকদার। চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় আসরে অন্যদের মধ্যে আলোচনা করেন চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা গীতিকবি মির্জা রফিকুল হাসান, কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, সাবেক সভাপতি আবুল কাশেম আকন্দ, কবি জহিরুল হক খান, সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার উদ্দীন হিরন, উদীচীর সম্পাদক মহিউদ্দিন সরকার, কবি-সাংবাদিক সালাহউদ্দিন সালাম প্রমূখ।,”

আসরে সুরে ও ছন্দে ‘ছায়ামতি দস্তরআলী’র কাহিনী পাঠ করে শোনান, ভাট কবিতার লেখক প্রয়াত কবি ফজলু মিয়ার শিষ্য উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের আমতলা গ্রামের লিটন মিয়া। তার মুখস্থ কবিতা পড়া আসরে উপস্থিত সবাইকে আকৃষ্ট করে।,”

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd