বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

পূর্বধলায় গর্ভপাত ঘটিয়ে নবজাতক হত্যার অভিযোগ ।। জঙ্গলে মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪০৫ পঠিত

পূর্বধলা প্রতিনিধি:- নেত্রকোনার পূর্বধলায় পরকীয়া সম্পর্কের জেরে এক নারীর গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মৃত্যু। নবজাতকের মরদেহ পাশের জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর উপজেলার সদর ইউনিয়নের ভিতরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত নবজাতকের মা মোছাঃ নার্গিস আক্তার (৩৫) এর স্বামী রহমত আলী ১০ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। পাঁচ বছর আগে তিনি স্বল্প সময়ের জন্য দেশে এসে পুনরায় বিদেশে চলে যান। তাদের এক ছেলে ও তিন মেয়ে সন্তান রয়েছে।

প্রায় এক বছর আগে নার্গিস আক্তারের সঙ্গে তার ফুফা-শ্বশুরের ছেলে মোঃ শাহ আলম (২৫)-এর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক থেকে তিনি গর্ভবতী হন। গর্ভাবস্থার সাত মাস পূর্ণ হলে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় শাহ আলম গর্ভপাতের জন্য নার্গিসকে চাপ দিতে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শাহ আলম জোরপূর্বক নার্গিস আক্তারকে গর্ভপাতের ওষুধ খাওয়ান। ওষুধ খাওয়ার পর পেটব্যথা শুরু হলে তিনি দেবরের শ্বশুরের বাড়িতে যান।

সেখানে ধাত্রী হাসিনা আক্তারের সহায়তায় তিনি মৃত নবজাতকের জন্ম দেন। পরে নবজাতকের মরদেহ পাশের জঙ্গলে ফেলে দেন নার্গিস। সংবাদ পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে ধাত্রী হাসিনা আক্তার জানান, তিনিই নার্গিসের প্রসব করান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, “নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নবজাতকের মা’কেও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd